বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

বান্দরবানের কুদ্দুছ চেয়ারম‌্যানসহ ছয় বিএনপি নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বান্দরবানের কুদ্দুছ চেয়ারম‌্যানসহ ছয় বিএনপি নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

‌নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবান জেলার ছয় বিএনপি নেতাসহ সারাদেশের ২৪ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।

আজ বুধবার (৩ ডি‌সেম্বর) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত পাঁচ নেতার ব্যাখ্যা গ্রহণ ও পর্যালোচনার পর তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন
বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আবুল কালাম, বান্দরবান জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নাইক্ষ্যছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হামিদা চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রিটন, লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকের হোসেন মজুমদার।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের স্বার্থে এবং তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশার আলোকে তাদের উপর আরোপিত শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে তারা পুনরায় দলীয় পদ-পদবীর মর্যাদা ও কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হতে পারবেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন। অনেকের মতে, সামনের জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দলের সার্বিক ঐক্য জোরদারে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে তারা বিভিন্ন সময় উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে গিয়ে বহিষ্কার হন।

এছাড়াও সারা দে‌শে বহিষ্কৃত ২৪ নেতাকর্মী‌দের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category