বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

এবার ভোটাররা শুধু ভোট দেবেনা সাথে পাহাড়াও দিবে- সুজা উদ্দিন

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

এবার ভোটাররা শুধু ভোট দেবেনা সাথে পাহাড়াও দিবে- সুজা উদ্দিন

নিজস্ব প্রতি‌বেদক: এবার ভোটাররা শুধু ভোট দেবে না সাথে পাহাড়াও দিবে বলে উল্লেখ করেছেন ১১দলীয় জো‌টের জাতীয় নাগরিক পার্টির ৩০০ নং আসনের শাপলা কলি প্রার্থী এস এম সুজাউদ্দীন।

মঙ্গলবার( ২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে একথা বলেন।

তিনি বলেন, এরই মধ্যে কয়েকটি উপজেলার গন মানুষের কাছে পৌছানোর চেষ্টা করেছেন এবং তাদের কথা শুনেছেন। তাদের সংগঠন এখন অনেক সুসংগঠিত এবং নির্বাচনের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। জনগনও তাদের সমর্থন দিচ্ছেন। যা আগামী নির্বাচনে শুধুমাত্র বিপুল ভোটে জয়ী নয় একটি ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করবে।

তিনি আরো বলেন, বান্দরবানের এমন ভোটারও আছেন যারা কখনোই ভোট কেন্দ্রে যায় নি। অথচ তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। এবার তা জনগণ হতে দিবে না। এবার জনগন শুধু মাত্র ভোট দিবেননা বরং হ্যাঁ ভোটকে জয়ী করতে পাহারাও দিবে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া কোন দলের প্রতিদ্বন্ধীকে প্রতিপক্ষ বলে মনে করি না। নির্বাচন ঘনিয়ে আসতে আসতে সব কিছু পরিস্কার হবে। এবং দুর্গম এলাকায় নিরাপত্তার অভাববোধ করেননি কারন ভালোবাসা থাকলে ভয়টা থাকেনা বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category