মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

থানচির বলিবাজারে এনসিপি প্রার্থী গণসংযোগ ও প্রচারণা

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

থানচির বলিবাজারে এনসিপি প্রার্থী গণসংযোগ ও প্রচারণা

মথি ত্রিপুরা, থানচি(বান্দরবান): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে ১১ দলীয় জোটের মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদ সদস্য প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন শাপলা কলি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণার ও গণসংযোগ  অংশ হিসেবে বান্দরবানের থানচিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার সদর, বলিপাড়া বাজার ও বিভিন্ন পাড়া সহ গুরুত্বপূর্ণ এলাকায় আয়োজিত এ পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায। ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রচারণাকালে আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন,
“আমি নির্বাচিত হলে থানচি উপজেলার অবহেলিত জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে কাজ করবো। পরিবর্তন চাইলে সবাইকে ঐক্যবদ্ধভাবে শাপলা কলি মার্কায় ভোট দিতে হবে।”
এ সময় তাঁর সঙ্গে এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে প্রচারণা চালান।
এলাকাবাসীরা জানান, প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। প্রচারণা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category