মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

রুমায় ধানের শীষের পক্ষে গণজোয়ার, সাচিংপ্রু জেরীকে বিজয়ী করতে মাঠে জাবেদ রেজা

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

রুমায় ধানের শীষের পক্ষে গণজোয়ার, সাচিংপ্রু জেরীকে বিজয়ী করতে মাঠে জাবেদ রেজা

রুমা (বান্দরবান) প্রতিনিধি : আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বান্দরবানের রুমা উপজেলায় ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরীর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ) রুমা উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজার নেতৃত্বে সকাল সাড়ে ১১টা থেকে রুমা বাজারের বিভিন্ন অলিগলি ও গুরুত্বপূর্ণ এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।

প্রচারণায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা লুসাইমং, জসিম উদ্দিন তুষার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক চনুমং মার্মা, জেলা বিএনপির মহিলা বিষয়ক নেত্রী অ্যাডভোকেট উম্যাসিং মার্মা, আবিদুর রহমান, রুমা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি থোয়াইচিংঅং মার্মা, মো. ইদ্রিছ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা, পিয়ানঙাক বম, রোয়াংছড়ি উপজেলা বিএনপি নেতা মাওসেতুং তঞ্চঙ্গ্যা, রুমা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভানরৌপুই, মেমং মার্মা এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পিপলু মার্মাসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় রুমা উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রুমা বাজার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা বলেন,
দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এই নির্বাচনে ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাচিংপ্রু জেরীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

নির্বাচনী এই গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে সকালে কইক্ষ্যংঝিরি বাজারে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন।

পরে রুমা বাজারে পথসভা শেষে মুনলাই পাড়ায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category