রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইলে ২ কুটি টাকা ব্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ৫ বছর ধরে পরিত্যাক্ত বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে বিডিআরসিএসের সিইএ নীতি ও কৌশলবিষয়ক ওরিয়েন্টেশন বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের ক্রীড়া কনভেনর বান্দরবানে বাংলাদেশ-মায়ানমার ত্রি-পিলার সীমান্ত থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সরাইলে মহাসড়কে ৪ ডাকাত গ্রেপ্তার। সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বান্দরবানে ইটভাটা বন্ধ, ব্যাহত হ‌চ্ছে উন্নয়ন কাজ; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী

চিম্বুক ১২ মাইল ওয়াই জংশন বাজারে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

Reporter Name / ৮৬ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

চিম্বুক ১২ মাইল ওয়াই জংশন বাজারে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি: আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের সদর উপজেলার ৪ নং সুয়ালক ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার( ৮ ফেব্রুয়ারী ) সকাল ১০টায় ১২ মাইল বাজার ম্রো কমিউনিটি সেন্টার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপির সদস্য চ্যংরেং ম্রো সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আয়ুব আলী মেম্বার। এছাড়া উপস্থিত ছিলেন প্লংনাং ম্রো (৪ নং সুয়ালক ইউপি ৭ নং ওয়ার্ড সাবেক মেম্বার ও মধ্যম পাড়া কারবারি), মো. জসিম উদ্দীন (সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ৪ নং সুয়ালক ২ নং ওয়ার্ড ইউপি সদস্য), মো. রফিকুল আলম (৪ নং সুয়ালক ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য), পারিং ম্রো (বান্দরবান জেলা যুবদলের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক), মো. আহামদুর রহমান (৪ নং সুয়ালক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক), আব্দুল কুদ্দুছ (টংকাবতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য),খাইর আহমদ (টংকাবতী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক)। এতে নারী-পুরুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কারবারিগণ, তৃণমূল নেতাকর্মীসহ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি আব্দুল কুদ্দুছ ছোট ছোট সড়কে অবস্থিত ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কুদ্দুছ বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এই নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১২ ফেব্রুয়ারি সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাচিংপ্রু জেরীকে বিজয়ী করবেন। নেতাকর্মীরা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে এলাকার গরিব, দুঃখী ও অসহায় মানুষের কল্যাণে কাজ করা হবে।

নির্বাচনী এই গণসংযোগ ও লিফলেট বিতরণকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এদিন সদর উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category