বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, পাহাড়ে শিক্ষা ও সুপেয় পানির সংকট নিরসনে সেনাবাহিনীর উদ্যোগ। সরাইলের কুট্টাপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বান্দরবানে উৎসবমুখর প‌রি‌বে‌শে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ

সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা,

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা,

অসীম চন্দ্র দাস স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া)।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মলাইশে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুভ জন্মাষ্টমী মহোৎসব ২০২৬। শ্রীশ্রী নিতাই গৌর নামহট্টের উদ্যোগে এবং মলাইশ গ্রামের সর্বস্তরের ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতায় আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতি ও শুক্রবার) দুই দিনব্যাপী এই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।উৎসবের দ্বিতীয় দিন, আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টায় বিশ্বশান্তি কামনায় এক বর্ণাঢ্য ও আনন্দময় শুভ যাত্রা (মহোৎসব র‍্যালি) বের করা হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব স্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দকে এই মঙ্গল শোভাযাত্রায় যথাসময়ে উপস্থিত থেকে উৎসবকে সফল করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।দুই দিনব্যাপী এই উৎসবের সময়সূচিতে রয়েছে গভীর আধ্যাত্মিক ও ভক্তিমূলক নানা আয়োজন:৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে তুলসী আরতি, গৌর আরতি, নৃসিংহ আরতি, শ্রীমদ্ভগবদ্ পাঠ, অধিবাস কীর্তন এবং রাত ১০টায় মহাপ্রসাদ বিতরণ।৪ সেপ্টেম্বর (শুক্রবার): সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালি, দুপুর ১২টায় শ্রীকৃষ্ণের বাল্যভোগ, দুপুর ২টায় কীর্তন মেলা, বিকেল ৪টায় শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা, সন্ধ্যা ৬:৩০ মিনিটে সাপ্তাহিক নামহট্ট অধিবেশন এবং রাত ১০টায় শ্রীকৃষ্ণের মূল অভিষেক অনুষ্ঠান।আধ্যাত্মিক চেতনা, বিশ্বশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যেই এই মহোৎসবের আয়োজন করা হয়েছে বলে আয়োজক সংগঠনটি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category