সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী, সরাইলে ২ কুটি টাকা ব্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ৫ বছর ধরে পরিত্যাক্ত বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে বিডিআরসিএসের সিইএ নীতি ও কৌশলবিষয়ক ওরিয়েন্টেশন বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের ক্রীড়া কনভেনর বান্দরবানে বাংলাদেশ-মায়ানমার ত্রি-পিলার সীমান্ত থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সরাইলে মহাসড়কে ৪ ডাকাত গ্রেপ্তার। সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৫৩ বছরের পথচলা উদ্‌যাপনে অরিন্দমের চার দিনের আয়োজন

Reporter Name / ১০২ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

৫৩ বছরের পথচলা উদ্‌যাপনে অরিন্দমের চার দিনের আয়োজন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন অরিন্দম নাট্য সম্প্রদায়ের ৫৩ বছর পূর্তি উপলক্ষে ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

চার দিনের এ আয়োজনে থাকছে নাট্য প্রযোজনা, স্মারক বক্তৃতা, সম্মাননা প্রদান ও পালাগানের পরিবেশনা। অরিন্দম নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় মঞ্চস্থ হবে ‘কবি’ ও ‘ডলু নদীর হাওয়া’ নাটক। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে ‘শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ’।

আয়োজনের অন্যতম আকর্ষণ গ্রুপ থিয়েটার চট্টগ্রামের নাট্যজনদের ‘৪০’ স্মৃতি ও অরিন্দম উত্তরীয় প্রদান। পাশাপাশি অনুষ্ঠিত হবে অরিন্দম নাট্য সম্প্রদায়ের প্রয়াত নাট্যজন জিয়া হায়দারের স্মরণে স্মারক বক্তৃতা ‘সৃজনে অরিন্দম’। এতে স্মারক বক্তৃতা উপস্থাপন করবেন ড. ইউসুফ ইকবাল।

চার দিনের আয়োজনের অংশ হিসেবে খোলা মাঠে থাকবে পালাগানের আসর। ‘নোলক জানের পালা’ শীর্ষক পালাটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। এটি পরিবেশন করবে আহির বাংলা।

আয়োজকেরা জানান, চার দিনের এ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অরিন্দমের ৫৩ বছরের নাট্যচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক পথচলাকে উদযাপন করা হবে।

আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। আর ১৮ ও ১৯ সেপ্টেম্বরের নাটকের টিকিট মিলনায়তনে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category