রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইলে ২ কুটি টাকা ব্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ৫ বছর ধরে পরিত্যাক্ত বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে বিডিআরসিএসের সিইএ নীতি ও কৌশলবিষয়ক ওরিয়েন্টেশন বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের ক্রীড়া কনভেনর বান্দরবানে বাংলাদেশ-মায়ানমার ত্রি-পিলার সীমান্ত থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সরাইলে মহাসড়কে ৪ ডাকাত গ্রেপ্তার। সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বান্দরবানে ইটভাটা বন্ধ, ব্যাহত হ‌চ্ছে উন্নয়ন কাজ; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী

চাক সম্প্রদায়ের উন্নয়নে বিএনপি সবসময় পাশে থাকবে: সাচিং প্রু জেরী

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

চাক সম্প্রদায়ের উন্নয়নে বিএনপি সবসময় পাশে থাকবে: সাচিং প্রু জেরী

মো.আরিফ, বান্দরবান: বান্দরবানে চাক সম্প্রদায়ের হেডম্যান, কারবারী, রোয়াজা ও তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাচিং প্রু জেরীর বাসভবনের প্রাঙ্গণে আয়োজিত এ সভায় চাক সম্প্রদায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান নেতারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, চাক সম্প্রদায়সহ পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিচ্ছেন, তাতে আমাদের গণতান্ত্রিক যাত্রা আরও বেগবান হবে।

সভায় সভাপতিত্ব করেন বান্দরবান সদর চাক সমাজ কমিটির সভাপতি বাহ্‌রুং মহসাহইং চাক। স্বাগত বক্তব্য রাখেন হাইসামারী কারাবারী ইনস্টিটিউটের সভাপতি ও যুবদল নেতা অহংজাই উচ চাক।

সভায় বক্তারা চাক সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৭৭ নং বাইশারী মৌজার হেডম্যান বাহ্‌ মহচানু চাক,২৭০ নং নাইক্ষ্যংছড়ি সদর মৌজার হেডম্যান বাহ্‌ বাচিচ চাক,২৭৮ নং প্রেক্সম্যারী মৌজার হেডম্যান বাহ্‌ ফাচিচ চাক,হিংসাইহচা চাক পাড়ার রোয়াজা বাহ্‌ মহহতিহাইংচা চাক,প্রেক্সম্যার চাক পাড়ার রোয়াজা বাহ্‌ ফক্করুং চাক,সাহেপচাক চাক পাড়ার কারবারী লহইংচাইহাচা চাক,নাইক্ষ্যংছড়ি বাইশারীর চাকাপাড়া কারবারী লশিং চাক,উন্নয়নকর্মী শৈইং চাক,চাক যুব পরিষদের সভাপতি লালনু চাক,চাক ছাত্র পরিষদের সভাপতি মহৎ চাক,বাইশারীর হেডম্যান চাক পাড়া হেডম্যান লায়োহাইটা চাকসহ চাক সম্প্রদায়ের আরও অনেকে।

বক্তারা জানান, চাক সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষা বিস্তার ও রাজনৈতিক অধিকারের বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category