বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে অনুদান প্রদান

Reporter Name / ৬০ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে অনুদান প্রদান

কাজী আহসানুল হাবিব কালিয়াকৈর, গাজীপুর: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের ছাগল ও ছাগলের ঘর নির্মাণ সামগ্রী

এবং জনপ্রতি ২৫কেজি খাদ্যসহ বিভিন্ন  মালামাল বিতরণ করা হয়েছে।  এই প্রকল্পের উদ্দেশ্য হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন করা।  এইসব সামগ্রীর সুফলভোগী সাধারণত সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নির্বাচিত অসহায় পরিবারগুলো।  এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করা বর্তমান সরকারের মূল উদ্দেশ্য।  কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল  উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা  মিজানুর রহমান, মোঃ জাহিদ হাসান কৃষি  কর্মকর্তা,  ডাঃ মোঃ মামুনুর রহমান ভেটেরিনারি সার্জন,  মোঃ মেহেদী হাসান আইসিটি অফিসার, মোঃ রফিকুল ইসলাম বিএডিসি অফিসার,  মোঃ নাজিম উদ্দিন, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখা, এবং অত্র অফিসের কর্মকর্তা-কর্মচারী ও  সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category