বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

গাজীপুর ০১ আসনে মনোনয়ন প্রত্যাশী কাজী সাইদুল আলম বাবুলের জনসংযোগ

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

গাজীপুর ০১ আসনে মনোনয়ন প্রত্যাশী কাজী সাইদুল আলম বাবুলের জনসংযোগ

কাজী আহসানুল হাবিব কালিয়াকৈর (গাজীপুর): আজ সোমবার (১০ ন‌ভেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ডে,  গাজীপুরে ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, বিএনপি নেতা কাজী সাইয়েদুল আলম বাবুল শত শত নেতাকর্মীদের নিয়ে এক পথসভার  আয়োজন করেন।

কালিয়াকৈর উপজেলা চত্বর থেকে শত শত পুরুষ মহিলা মিছিল যুগে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে এসে জড়ো হয়।

মছিলটি কালিয়াকৈরের ফুলবাড়িয়া গোল চত্বর থেকে ঘুরে এসে কালিয়াকৈর পুরাতন মসজিদের সামনে সি এন জি স্টেশনে শেষ হয়।

এসময় এম পি প্রার্থী সকলের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন।

তিনি বলেন, গাজীপুরের ০১ আসন থেকে আজ অবধি বিএনপির কেউ এম পি হতে  পারে নাই। আমি মনোনয়ন পেলে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে গাজীপুর ১ আসনের এমপি হয়ে আপনাদের বিজয় উপহার দিব।

তিনি আরও বলেন, আজকের সমাবেশে অনেক মহিলাদের উপস্থিতি আছে, এখানে অনেকেই আমার সফলতার জন্য রোজা রেখেছেন, নফল নামাজ আদায় করছেন এবং হিন্দু ভাইয়েরা আমার জন্য পূজা মন্ডপে পুজো দিচ্ছেন ।

আমাদের নেতা তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দেন তাহলে, গাজীপুর ১ আসনের গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে এবং দীর্ঘ ৪০বছর পর, গাজীপুরের ০১ আসন বিএনপি’র এমপি নির্বাচিত হবে।

তাই মনোনয়ন বোর্ডের কাছে আমি প্রত্যাশা করি আগামী দিনের ধানের শীষ প্রতীক আমি পাব এবং দলের সমস্ত নেতাকর্মীদের একত্রিত করে নির্বাচনে জয়যুক্ত হব ইনশাল্লাহ। উক্ত সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নের্তৃবৃন্দগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category