শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ, কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের গ্রেপ্তার দাবিতে গাছায় প্রতিবাদ সমাবেশ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। বান্দরবানের রুমা ও থানছি উপজেলায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জরুরি সতর্কবার্তা জারি করেছেন। আশ্রমপাড়ার কাঠের সেতু মৃত্যুফাঁদে পরিণত, আতঙ্কে শিক্ষার্থী-গ্রামবাসী।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম দিবস পালিত 

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম দিবস পালিত 

কাজী আহসানুল হাবিব, কালিয়াকৈর গাজীপুর: গাজীপুর জেলায়, কালিয়াকৈর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ৫৪তম বিজয় দিবস উদযাপন করা হয়।

প্রত্যুষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পর্যায়ক্রমে বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সামাজিক সংগঠন এবং সাংবাদিক ক্লাবগুলো পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ প্রেস ক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো:নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক পলাশ পাল,সহ সভাপতি কাজী আহসানুল হাবীব, সাংগঠনিক সম্পাদক ফরহাদ খান, সম্পাদক আমির হোসেন প্রমুখ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে  সম্মানিত করে, মঞ্চে আসন গ্রহণের অনুরোধ জানান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।এসময় অতিথি বৃন্দের সাথে আসন গ্রহণ করে প্যারেড ও ডিসপ্লে দর্শন করেন গাজীপুর ১আসনের বিএনপি মনোনীত এম পি প্রার্থী মো:মুজিবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে গার্ড অফ ওনারের মাধ্যমে বিশেষ বিজয় মঞ্চে আসেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, সাথে ছিলেন থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন ও বীরমুক্তিযোদ্ধা আখতারুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন  মাঠ ঘুরে প্যারেড পরিদর্শন করেন। এসময় আনসার বাদক দল দেশাত্ববোধক গান বাজাতে থাকেন।

বেলুন ও কবুতর উড়িয়ে কুচকাওয়াজ ও বিভিন্ন স্কুলের ডিসপ্লে উদ্বোধন করেন প্রধান অতিথি।

মনোজ্ঞ ডিসপ্লে ও বিভিন্ন নাট্যাভিনয়  উপস্থাপন করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রতিভার ভিত্তিতে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরন করেন প্রধান অতিথি। সাংবাদিক সংগঠনদের হাতে ক্রেস্ট তুলে দেন, প্রধান অতিথি, মুক্তিযোদ্ধা কমান্ডার এবং থানার ওসি।কালিয়াকৈর প্রেসক্লাবের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন সভাপতি ও সম্পাদক,

বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন,সভাপতি নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক পলাশ পাল এবং সহ সভাপতি কাজী আহসানুল হাবীব।

পুলিশ, আনসার,ফায়ার সার্ভিসের সদস্য গন, উপস্থিত বিজয় মঞ্চের সবাইকে  স্যালুট জানান।

পুরস্কার বিতরনী শেষে প্রধান অতিথি সকলকে ধন্যবাদ জানিয়ে প্রথমার্ধের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

দুপুরের পরে দ্বিতীয় পর্বে উপজেলা চত্বরে বিজয় মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category