শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি। সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, রুমায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব শিক্ষকদের সাথে অসদাচরণের অভিযোগে রামদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার তদন্ত ও পরিদর্শন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, ৫৩ বছরের পথচলা উদ্‌যাপনে অরিন্দমের চার দিনের আয়োজন বান্দরবানের ৬নং ওয়ার্ডের সমাজসেবক মহিউদ্দিনের পিতার ইন্তেকাল। সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা,

সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ,

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ,
সরাইল অসীম চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে মাদকের আগ্রাসন রুখতে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার প্রত্যয়ে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) বিকেলে উপজেলার ০৯নং শাহজাদাপুর ইউনিয়ন এলাকায় এই সচেতনামূলক কর্মসূচির আয়োজন করা হয়।সরাইল থানা পুলিশ এবং শাহজাদাপুর ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে “মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-সবল জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা

হয়। র‍্যালিটি শাহজাদাপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। র‍্যালিতে সরাইল থানা পুলিশের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।র‍্যালি শেষে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে পঙ্গু করে দেয়। শাহজাদাপুর ইউনিয়নকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে হলে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি অভিভাবককে তাঁদের সন্তানদের প্রতি আরও যত্নশীল এবং সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।সমাবেশে উপস্থিত সরাইল থানার পুলিশ কর্মকর্তা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে বলেন, “মাদক ব্যবসায়ী ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক কারবারিদের চিহ্নিত করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।”স্থানীয় সচেতন মহল পুলিশের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আগামী দিনগুলোতেও মাদক নির্মূলে নিয়মিত এমন তদারকি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category