বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে উৎসবমুখর প‌রি‌বে‌শে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার।

বান্দরবা‌নে পু‌লিশ সদস্যের আত্মহত‌্যার চেষ্টা

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবা‌নে পু‌লিশ সদস্যের আত্মহত‌্যার চেষ্টা

নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবানে পুলিশ লাইনের ব্যারাক থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরতর আহত অবস্থায় উদ্ধার করে তা‌কে হাসপাতালে পাঠা‌নো হয়েছে।

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাতটার সময় বান্দরবান সদরের বালাঘাটা পুলিশ লাইনে এ ঘটনা ঘটে।

এসময় তার দুই পায়ের গোড়া‌লি ভেঙে যায়। প্রথমে তাকে গুরুতর অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‌প্রেরণ ক‌রেন।

আহত পুলিশ সদস্য জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আব্দুস ছালামের ছেলে ব‌লে জানান তার সহকর্মী। তিনি বান্দরবান পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শনিবার সন্ধ্যায় তিনি হঠাৎ ব্যারাকের ভবন থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দীলিপ চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার দিকে দুই পা ভাঙা অবস্থায় আহত পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেন, আহত পুলিশ সদস্য মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক সমস্যার কারণে মানসিক চাপে পড়ে তিনি পুলিশ লাইনের ব্যারাকের তিনতলা ভবন থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি মারাত্মকভা‌বে জখম হয়। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category