বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে ইটভাটা বন্ধ, ব্যাহত হ‌চ্ছে উন্নয়ন কাজ; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষা ও সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরতে আন্তর্জাতিক তিনটি অনুষ্ঠানে যাচ্ছেন ড. শহীদ উজ জামান। নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবান প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস সাচিংপ্রু জেরীর চন্দনাইশ বরমায় সমাজসেবক রঞ্জিত দেবের পরলোকগমন। সালথায় সাংবাদিকদের সাথে নবগঠিত উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে কিশোরী নিখোঁজ, থানায় জিডি বান্দরবান প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২৬: সভাপ‌তি- ‌মো: না‌ছিরুল আলম, সম্পাদক- এন এ জা‌কির সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫,

মারা গে‌ছেন বান্দরবা‌নে আত্মহত‌্যার চেষ্টায় লাফি‌য়ে পড়া পু‌লিশ সদস্য

Reporter Name / ৯৫ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মারা গে‌ছেন বান্দরবা‌নে আত্মহত‌্যার চেষ্টায় লাফি‌য়ে পড়া পু‌লিশ সদস‌্য

নিজস্ব প্রতি‌দেক: বান্দরবানে ব্যারাকের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক পুলিশ সদস্য মারা গেছেন। শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে রাশেদুল ইসলাম (২৮) নামের ওই কনস্টেবলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বান্দরবান সদরের বালাঘাটা পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। এ সময় তার দুই পা ভেঙে যায়। প্রথমে তাকে গুরুতর অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

আহত পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আব্দুস ছালামের ছেলে। তিনি বান্দরবান পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শনিবার সন্ধ্যায় তিনি হঠাৎ ব্যারাকের ভবন থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল ক‌লে‌জে নেয়া হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category