বান্দরবানে উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে উপকারভোগীদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এ কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৮৬জন উপকারভোগীদের মাঝে
ফুট পাম্প মেশিন ২২, পাওয়ার স্প্রে মেশিন ২১, কাটার মেশিন ১৯, সেচ পাম্প ২৪ জনকে উপকরণ সামাগ্রীর বিতরণ করা হয়।
তা ছাড়া ৫০ জন উপকারভোগীর মাঝে ৯৯ বান ঢেউটিনও বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান সালেহ আহমদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী মোঃ ইয়াসির আরাফাত, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং বিভিন্ন পাড়, সমিতির উপকারভোগী প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
কৃষি হচ্ছে আমাদের শিল্প, কৃষি নির্ভর আমাদের এই বাংলাদেশ। পাহাড়ের মাঠি সোনার চেয়েও খাঁটি। এটা পার্বত্য অঞ্চলে না আসলে বুঝতে পারতাম না। প্রাচীন কৃষক হচ্ছে একজন নারী। তোমরা মাঠিকে নাড়া দাও তা থেকে কিছুনা কিছু বের হবে বা উৎপন্ন হবে।
তিনি আরো বলেন,
বান্দরবানের আম্রপালির স্বাদের সাথে অন্য কোন জাতের আমেরসাথে তুলনা হয়না। যেদিন আম্রপালির স্বাদ গ্রহণ করেছি সেদিন থেকে অন্য আমের স্বাদ ভূলে গেছি। এ অঞ্চলেরে জুমের ছোট ছোট মরিচ প্রচুর ঝাল এবং সুন্দর সুগন্ধযুক্ত।
প্রধান অতিথি আরো বলেন, এ মাঠিকে যদি আমরা যত্ন না করি তাহলে এ মাঠির সাথে বেইমানি করার সামিল হবে। আত্মকর্ম সংস্থানের উন্নয়ন হলে আধ্যাত্মিক উন্নয়ন সহজ হয়।
পারশেষে বলতে চাই আমাদের সহযোগীতার হাত সবসময় আপনাদের জন্য থাকবে। শুধুমাত্র বিতরণকৃত উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার করবেন।