বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে ইটভাটা বন্ধ, ব্যাহত হ‌চ্ছে উন্নয়ন কাজ; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষা ও সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরতে আন্তর্জাতিক তিনটি অনুষ্ঠানে যাচ্ছেন ড. শহীদ উজ জামান। নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবান প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস সাচিংপ্রু জেরীর চন্দনাইশ বরমায় সমাজসেবক রঞ্জিত দেবের পরলোকগমন। সালথায় সাংবাদিকদের সাথে নবগঠিত উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে কিশোরী নিখোঁজ, থানায় জিডি বান্দরবান প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২৬: সভাপ‌তি- ‌মো: না‌ছিরুল আলম, সম্পাদক- এন এ জা‌কির সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫,

বান্দরবা‌নে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পা‌লিত

Reporter Name / ৯৫ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবা‌নে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পা‌লিত

‌নিজস্ব প্রতি‌বেদক: “প্রযু‌ক্তির যু‌গে স্বাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে বান্দরবা‌নে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয় ।

সোমবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শামীম আরা রিনি এ অনুষ্ঠা‌নে সভাপতিত্ব করেন।

সভায় বান্দরবানের স্বাক্ষরতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা গুলোর ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়।
এ সভায় অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মমতা আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি আমাদের বিভিন্ন ভাষা শিখতে হবে, ভিন্ন ভাষায় পারদর্শী হয়ে থাকলে আমরা কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারব।
শিক্ষার কোন বিকল্প নাই। যে জা‌তি যত‌বেশী শি‌ক্ষিত সে জা‌তি তত উন্নত। আমাদের শ্রম বাজারগুলোতে যে যে দেশে যাওয়ার পরিকল্পনা করবে, সেদেশের ভাষায় সবাইকে পারদর্শী হতে হবে। যে যতবেশি ভাষা আয়ত্ত করতে পারবে, সে ততবেশি প্রযুক্তির সাথে এগিয়ে যাবে। এসময় জেলা প্রশাসক সবাইকে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার আহবান করে সরকার শিক্ষার উন্নয়ন ও প্রসারে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন।

পরে দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণও করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষ্যে এক র‍্যালী বের করা হয়। র‌্যা‌লি‌টি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যাল‌য়ে এ‌সে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category