মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে ইটভাটা বন্ধ, ব্যাহত হ‌চ্ছে উন্নয়ন কাজ; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষা ও সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরতে আন্তর্জাতিক তিনটি অনুষ্ঠানে যাচ্ছেন ড. শহীদ উজ জামান। নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবান প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস সাচিংপ্রু জেরীর চন্দনাইশ বরমায় সমাজসেবক রঞ্জিত দেবের পরলোকগমন। সালথায় সাংবাদিকদের সাথে নবগঠিত উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে কিশোরী নিখোঁজ, থানায় জিডি বান্দরবান প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২৬: সভাপ‌তি- ‌মো: না‌ছিরুল আলম, সম্পাদক- এন এ জা‌কির সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫,

টংকাবতীতে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ১৪৮ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

টংকাবতীতে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির ক্যাম্প অনুষ্ঠিত

মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান : বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির ক্যাম্প অনুষ্ঠিত হয়ে‌ছে।

বুধবার ( ১৭‌সে‌প্টেম্বর) সকা‌লে পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী এ ক্যাম্পে প্রধান অ‌থি‌তি ছিলেন বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: লেনিন তালুকদার।

আয়োজকরা জানায়, ক্যম্পে মোট ৭ জনকে ইমপ্ল্যান্ট সেবা প্রদান করা হয়। দীর্ঘদিন পর অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে পরিচালিত এই ক্যাম্পে অন্যান্য সেবার মধ্যে ৫ জন গর্ভবতী মা কে এএন‌সি সেবা এবং ৮ জন কে সাধারণ রোগী সেবা প্রদান করা হয়। কেন্দ্রে নিযুক্ত পরিবার কল্যাণ পরিদর্শীকা এএন‌সি এবং সাধারণ রোগীর সেবা প্রদান করেন।

এছাড়াও সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: রাশেদ নিজাম, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা শাহানারা বেগমসহ গণ‌্যমান‌্য ব‌্যক্তি ও এলাকাবাসীরা উপ‌স্থিত ছি‌লেন।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: রা‌শেদ নিজাম জানান, দীর্ঘদিন যাবত পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্টে ঔষধ সরবরাহ না থাকায় জেলা সিভিল সার্জন এর নিকট থেকে ঔষধ সংগ্রহ করে এবং প‌রে তা সেবা গ্রহীতাদের মাঝে বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category