শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ, কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের গ্রেপ্তার দাবিতে গাছায় প্রতিবাদ সমাবেশ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। বান্দরবানের রুমা ও থানছি উপজেলায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জরুরি সতর্কবার্তা জারি করেছেন। আশ্রমপাড়ার কাঠের সেতু মৃত্যুফাঁদে পরিণত, আতঙ্কে শিক্ষার্থী-গ্রামবাসী।

বান্দরবানের লামায় কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শন ক‌রেন জেলা জামায়াতের আমীর

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবানের লামায় কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শন ক‌রেন জেলা জামায়াতের আমীর

নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবান জেলা জমায়াতে ইসলামীর আমীর এস  এম আব্দুচ ছালাম আজাদ দুর্গা পূজা উপলক্ষে লামা উপজেলার কেন্দ্রীয় হরি মন্দির পুজা মন্ডপ পরিদর্শন করেন।

সোমবার (২৯সেপ্টেম্বর) ‌বি‌কে‌লে তিনি সনাতনী মানুষের সাথে দেখা করে তাদের পূজা উদযাপনের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার বিষয়ে নিশ্চয়তা দেন।

এ সময় তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল প্রকার বিভাজন প্রতিহত করে সম্প্রীতির সমাজ গড়ার আহবান জানান।

সনাতনী লোকজন তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং সাদরে অভিবাদন জানান।
এসময়ে জামায়াতের জেলা আমীর এস  এম আব্দুচ ছালাম আজাদ বলেন, আমরা সবাই আমাদের এই দেশকে ভালোবাসি এবং সব-সময় আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকবো। কেউ যদি এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তিনি আরও বলেন- আমাদের দেশে হিন্দু মুসলিম আমরা মিলে মিশে একসাথে বসবাস করি, পাশাপাশি থাকি, এটা বিশ্বের কোথায়ও নেই।
হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে দেশে দাঙ্গা হাঙ্গা তৈরি করার জন্য একটি বিশেষ মহল উঠে পড়ে লেগেছে সেই দিকে সদা সর্বদা আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। কোন অপশক্তি যেন আমাদের শান্তি শৃঙ্খলা বিনিষ্ট করতে না পারে। এ সময় জামায়াত নেতারা দেশের পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বাড়িঘর, মন্দির গির্জাসহ বিভিন্ন উপাসনালয় নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে বলেন, এই দেশ আপনাদের আমাদের সবার। দেশকে ভালো রাখার দায়িত্বও আমাদের। জামায়াত বিশ্বাস করে, ধর্মীয় সব ভেদাভেদ ভুলে বাংলাদেশে সব ধর্মের অনুসারীর সহযোগিতায় একটি আগামীর কল্যাণময় ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে আমাদের সনাতনী ভাই-বোনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এ সময় জেলা আমীরের সাথে উপষ্ঠিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেড়ারেশন বান্দরবান জেলার সভাপতি অধ্যাপক ফারুক আহমদ।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা কাজী ইব্রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category