শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি। সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, রুমায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব শিক্ষকদের সাথে অসদাচরণের অভিযোগে রামদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার তদন্ত ও পরিদর্শন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ,

কালিয়াকৈরে ইউটিউব-ফেসবুকে মিথ্যা সংবাদ প্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

কালিয়াকৈরে ইউটিউব-ফেসবুকে মিথ্যা সংবাদ প্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ইউটিউব ও ফেসবুকে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে ল্যাংড়া শফিকসহ প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রবিবার দুপুরে উপজেলার লতিফপুর  এলাকায় কালিয়াকৈর মডেল প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মোসলেম উদ্দিন মৃধা।

এ সময় তিনি বলেন, দীর্ঘ ১ বছর যাবৎ আমরা কালিয়াকৈর উপজেলার হিজলহাটি মৌজায় ১৩ শতাংশ জমি খলিল গংদের কাছ থেকে ক্রয়ের মাধ্যমে ভোগ-দখল করে আসছি। আমাদের নামে ওই জমির নামজারী ও খাজনা পরিশোধ করা আছে। কিন্তু ইমান আলী  গং ওই জমির দাবী করে জবর দখলের চেষ্টা চালালে আদালতে ১৪৫ ধারায় মামলা করি। পরে উপজেলা ভুমি অফিস তদন্ত করে আমাদের  পক্ষে প্রতিবেদন দেয়। কিন্তু গত ৭/৮ দিন ল্যাংড়া শফিক প্রতিপক্ষের পক্ষ নিয়ে এ বিষয়ে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসী আখ্যা দিয়ে ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালিয়াকৈর  থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ভুক্তভোগী মোসলেম  উদ্দিন, তার ফুফাত ভাই আব্দুল সাত্তার, চাচাত ভাই শামীম মৃধা ও উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category