শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি। সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, রুমায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব শিক্ষকদের সাথে অসদাচরণের অভিযোগে রামদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার তদন্ত ও পরিদর্শন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ,

লামায় মাসব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

লামায় মাসব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন

মোহাম্মদ শাহনেওয়াজ, লামা (বান্দরবান) : বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় লামার নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।

এ‌তে আরো উপস্থিত ছি‌লেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার, শিক্ষার্থী অভিভাবক, সাংবাদিক সহ প্রমূখ।

৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা এই টিকা পাবে। স্কুল পর্যায়ে ১৯৪ টি কেন্দ্রে ২৫৭৯৬ জন শিশুকে টিকা দেয়া হবে। কমিউনিটি পর্যায়ে ১৪৩টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রে ১০৩০৭ জন শিশুকে টিকা দেয়া হবে।
কমিউনিটি পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ও স্কুল পর্যায়ে প্রাক প্রাথমিক থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরদের এ টিকা প্রদান করা হবে। স্কুল পর্যায়ে ১০দিন ও কমিউনিটি পর্যায়ে ৮দিন সরকারি ছুটি ও ইপিআই সেশন ব্যতিত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

প্রতিকেন্দ্রে ২জন ভেকসিনেটর দায়িত্ব পালনের প্যাশাপাশি ১৮জন সহ স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্যানেটারি পরিদর্শক, এনটি ইপিআই ও স্বাস্থ্য পরিদর্শক টিকা প্রদান কেন্দ্র পরিচালনা করবেন বলে জানান, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) ফখরুল ইসলাম।

রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম জানায়, তার এলাকার বেশির ভাগই দুর্গম। নদী ও পাহাড়ি পথ বেয়ে যাতায়াত করতে হয়। তাই টিকা থেকে সেখানকার শিশুরা বাদ পড়ার আশঙ্কা রয়েছে। তবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হলে দুর্গমের সব শিশুকে টিকার আওতায় আনা সম্ভব। ৯৫% টিকা নিবন্ধন কাজ সম্পন্ন করায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম জানান, লামা উপজেলায় সর্বমোট ৩৬১০৩ জন শিশুকে টাইফয়েড টিকা দেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ টিকা নিলে শিশুরা টাইফয়েড মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে।

আজ লামা উপজেলায় ২৪টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। তাই শতভাগ টিকা কার্যক্রম বাস্তবায়নে শিশু অভিভাবক ও শিক্ষকসহ সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category