রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি। সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, রুমায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব

১৯ বছর পর দেশে ফিরতে সক্ষম হলেন সুদানে আটকে পড়া গাইবান্ধার ময়নুল

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

১৯ বছর পর দেশে ফিরতে সক্ষম হলেন সুদানে আটকে পড়া গাইবান্ধার ময়নুল

মোঃ মোবাশ্বেরুল হাসান, গাইবান্ধা: বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তায় দীর্ঘ ১৯ বছর পর সুদান থেকে দেশে ফিরেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের মো. ময়নুল হক।

বাংলাদেশ আর্মির এক ফেসবুক পোস্টে জানানো হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNISFA-তে দায়িত্ব পালনরত বাংলাদেশ ব্যাটালিয়নের একটি টহলদল ২০২৫ সালের মে মাসে সুদানের আবেই এলাকায় ময়নুলের খোঁজ পায়।

২০০৬ সালে কাজের উদ্দেশ্যে সুদানে গিয়েছিলেন ময়নুল। কিন্তু গৃহযুদ্ধের কারণে তিনি সব নথি হারিয়ে পড়েন চরম বিপদে এবং দেশে ফেরার উপায় হারান। বাংলাদেশি সেনাদের সঙ্গে যোগাযোগের পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সেনাবাহিনীর উদ্যোগে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বাংলাদেশ দূতাবাস, ইথিওপিয়ার সহায়তায় তার জন্য ‘ট্রাভেল পারমিট’ ইস্যু করা হয় এবং আর্থিক সহায়তাও প্রদান করা হয়। শেষ পর্যন্ত ২৯ অক্টোবর সেনাবাহিনীর তত্ত্বাবধানে আবেই থেকে জুবা হয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সে দেশে ফিরে আসেন তিনি।

দীর্ঘ ১৯ বছর পর পরিবারের সঙ্গে মিলিত হয়ে ময়নুল হক আবেগাপ্লুত হয়ে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের মানুষের প্রয়োজনে সবসময় পাশে থাকতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category