মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

চন্দনাইশে প্রতিবন্ধির বসতঘরে ভাংচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

চন্দনাইশে প্রতিবন্ধির বসতঘরে ভাংচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন

মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ: চট্টগ্রামের চন্দনাইশে রতন দাশ (৪৫) নামে এক প্রতিবন্ধির বসতঘর ভাংচুর ও পরিবারের সদস‍্যদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাদে আছর বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মাইগাতা এলাকায় অভিযুক্ত মৃত শৈলেন্দ্র দাশ প্রকাশ অনিল দাশ এর ছেলে কৃঞ্চ দাশ (৪৫), ও বাবু দাশ (৪৫), কৃঞ্চ দাশের ছেলে সৌরভ দাশ (২১), মৃত আশিস দাশ এর ছেলে সাগর দাশ (৩০), বাবু দাশ এর ছেলে অনিক দাশ (১৮) এর বিরুদ্ধে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী বাপ্পি দাশ,সংকর দাশ,রুপনা দাস,মধু দাশ,উর্মি দে,পূর্ণিমা দাশ,দুলাল দে,দিপ্তি দাশ,কৃষ্ণা দাশ,জর্ণা দাশ প্রমুখ। বক্তারা বলেন,বাপ্পী দাশ তার শ্বাশুড়ির খরিদকৃত বসত ভিটায় প্রতিবন্ধি স্বামীকে নিয়ে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিল। সেভিটায় পুরনো মাটির ঘর নষ্ট হয়ে গেলে তারা সেটি ভেঙে টিনশেট দিয়ে ঘর নির্মাণ করেন। সম্প্রতি টিনের ঘরও নষ্ট হয়ে গেলে সেট পুনরায় মেরামত করতে করে। এ অবস্থায় অভিযুক্ত বিবাদীগন তাদের বিরুদ্ধে নানানরকম মিথ‍্যা অভিযোগ,ভুয়া ও ভিত্তিহীন দাবি তুলে তাদের বসতভিটা দখল করার পাঁয়তারা করেন। পরবর্তীতে কিছুদিন আগে গভীর রাতে অভিযুক্ত কৃঞ্চ দাশের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হঠাৎ বাপ্পী দাশের বসতঘর ভাংচুর করতে থাকে। তারা তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়। যা ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। ঘটনার পরের দিন চন্দনাইশ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে বাপ্পী দাশ বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের ও সংবাদ প্রকাশ করায় অভিযুক্ত ব্যক্তিরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে পুনরায় তাদের পরিবারকে মামলা-হামলাসহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এমতাবস্থায় ভুক্তভোগী পরিবার অসহায় হয়ে নিজেদের আত্মরক্ষার জন্য এলাকাবাসীদের নিয়ে মানববন্ধনের আয়োজন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category