বান্দরবানে ম্রো ভাষায় রুপান্তর করা হল বিএনপির ৩১ দফা দাবি
বান্দরবান প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি গুলো দেশের সকল জনগোষ্ঠীর কাছে পৌছে দেয়ার অংশ হিসেবে বান্দরবানে ম্রো ভাষায় রুপান্তর করা হয়েছে লিফলেট। এক প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে এ ম্রো ভাষায় রুপান্তরিত লিফলেটের মোড়ক উম্মোচন করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪টায় সিংপাত ম্রোর রুপান্তর করা এই লিফলেটের মোড়ক উন্মোচন করেন বিএনপির মনোনিত ৩০০ নং আসনের প্রার্থী সাচিংপ্রু জেরী।
এসময় সাচিংপ্রু জেরী বলেন, বান্দরবান পার্বত্য জেলায় পাহাড়িদের মধ্যে দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ ম্রো জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর লোকদের বাংলা ভাষায় দক্ষতা কম থাকলেও তাদের নিজস্ব ভাষায় ৯৫ শতাংশ পড়তে ও লিখতে জানেন। ম্রো ভাষায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা এই দাবি গুলো ম্রো ভাষায় রুপান্তরের ফলে এই জনগোষ্ঠীর অধিকাংশরাই দাবি সম্পর্কে বুঝতে ও জানতে পারবে। এ প্রকাশনার মাধ্যমে বিএনপির ধানের শীষের সমর্থন ও গ্রহন যোগ্যতা বৃদ্ধি পাবে বলেও আশা করছেন। এছাড়া জেলায় প্রথম জিয়াউর রহমানই ম্রো জনগোষ্ঠির সন্তানদের শিক্ষা-দ্বীক্ষায় এগিয়ে নিতে ম্রো কমপ্লেক্স নির্মাণ করেছিলেন। যার মাধ্যমে অসংখ্য ম্রো শিশু-কিশোররা আধুনিক শিক্ষা গ্রহনের সুযোগ পেয়েছিলেন বলে উল্লেখ করেন। পর্যায়ক্রমে চাক,বম ও খ্যাং ভাষায়ও এই ৩১ দফা দাবি রুপান্তর করে প্রচার করা হবে বলে জানান তিনি।
এসময় বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ন আহব্বায়ক আবদুল মাবুদ, মো.জাহাঙ্গীর আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

