ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের সালথা পুলিশ প্রশাসনের ভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন

admin
ডিসেম্বর ১৩, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথা পুলিশ প্রশাসনের ভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন

জাহিদ হোসেন, ফরিদপুর: ফরিদপুরের সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সালথা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান দায়িত্ব নেওয়ার পরই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম বা সম্ভাব্য নাশকতা প্রতিরোধে তিনি থানার পুলিশ সদস্যদের নিয়ে এলাকায় মহড়া পরিচালনা করেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সালথা উপজেলা সদর বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ৩০ থেকে ৩৫ সদস্যের পুলিশ দল নিয়ে মহড়া পরিচালনা করা হয়।

মহড়ায় সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ওসি বাবলুর রহমান খান মহড়ার সময় বলেন, নিষিদ্ধ সংগঠন বা কোনো পক্ষ যদি এলাকায় নাশকতার চেষ্টা করে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা কাজ করছে। জনগণের প্রয়োজনে থানায় ওসির কক্ষ সবসময় খোলা থাকবে।

তিনি আরও বলেন, আমার থানার এলাকায় কেউ যদি নাশকতার পায়তারা করে, তাঁকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।