মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

মহান বিজয় দিবস উপলক্ষে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ

মথি ত্রিপুরা,থানচি (বান্দরবান): মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক উদ্যোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বান্দরবানের থানচি উপজেলাধীন বলিপাড়া এলাকায় বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির আওতায় স্থানীয় ৩০০ জন অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীত মৌসুমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কষ্ট লাঘবের লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি। তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং বক্তব্যে বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, আর্টিলারি, জোনের অন্যান্য অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
শীতবস্ত্র প্রাপ্ত উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে সৌহার্দ্য, আস্থা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category