বান্দরবানে মহান বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবানে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৬ ই ডিসেম্বর) সকালে বান্দরবান স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে পুলিশ, আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণ করা হয়।
এ কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণী অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামিম আরা রিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হকসহ আরো অনেকে।
প্রধান অথিতি বলেন, বাঙালির চিরগৌরবের দিন আজ। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। জাতি আজ একই সঙ্গে যুদ্ধ জয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে উদ্যাপন হচ্ছে ৫৪তম বিজয় দিবস।
পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরুর পর থেকেই বাংলার বীর সন্তানেরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে স্বাধীনতার জন্য মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের রক্ত, দুই লাখ মা-বোনের সম্ভ্রম ও বিপুল সম্পদহানির ভেতর দিয়ে আসে চূড়ান্ত বিজয়। আর জুলাই ২৪ এ তা পরিপূর্ণতা লাভ করে।
পরিশেষে কুচকাওয়াজ ও শরীর চর্চায় অংশগ্রহণকারীদেরকে পুরস্কার বিতরণ করা হয়।

