ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের সালথায় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে এক বিএনপি নেতার সংবাদ সম্মেলন

admin
ডিসেম্বর ২৪, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে এক বিএনপি নেতার সংবাদ সম্মেলন

জাহিদ হোসেন, সালথা (ফরিদপুর): ফরিদপুরের সালথায় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে নিজেকে বিএনপি নেতা দাবী করে সংবাদ সম্মেলন করেছে আব্দুল মান্নান মোল্যা নামেএক ব্যাক্তি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
আব্দুল মান্নান মোল্যা ওই গ্রামের মৃত আলহাজ্ব তসলিম মোল্যার ছে‌লে।

সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান মোল্যা সাংবাদিকদের বলেন, আমি বিএনপির রাজনীতি করি। স্থানীয়ভাবে কারো সাথে গ্রাম্য দল করি না। গত কয়েক মাস আগে আমার বাড়ি ভাংচুর ও লুটপাট করে স্থানীয় নান্নু মেম্বারের সমর্থকেরা। এর প্রতিবাদে আমি বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর থেকে আমাকে নান্নু মেম্বার ও স্থানীয় জয়নাল প্রফেসর বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছে তাদের দলে যোগদান ও মামলা উঠিয়ে নেওয়া জন্য। আমি রাজি না হওয়ায় গতকাল তাঁরা নামে এক বুড়ো মানুষ ও মুক্তার নামে আরেক লোক এই দুই জনকে মেরে আমার নামে মাডার মামলা দিবে বলে হুমকি ধামকি দিয়েছে। আমি সালথা থানার ওসির নিকট সুষ্ঠু তদন্ত করে যেকোন মামলা রেকর্ড করার অনুরোধ জানাই।

তিনি আরো বলেন, আমি বাড়ি থাকি কোনো ধরনের ঝামেলার মধ্যে যাই না। আমি আমার ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানাই।
এমনকি সংবাদ সম্মেলন করার পূর্ব মূহুর্তে ঐ পাড়ায় দুগ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘটিত হচ্ছে। তাতেও জ‌ড়িত নই আমি আমার বাড়িতেই আছি। পরিশেষে তিনি বলেন, আমি জয়নাল প্রফেসরের সঙ্গে দল করি না। হানাহানিতে সম্পৃক্ত হই না দেখে জয়নাল প্রফেসর তার উপর চাপ প্রয়োগ করছেন এবং তার নামে বিভিন্ন গুজব ছড়াচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।