সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ, কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের গ্রেপ্তার দাবিতে গাছায় প্রতিবাদ সমাবেশ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। বান্দরবানের রুমা ও থানছি উপজেলায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জরুরি সতর্কবার্তা জারি করেছেন।

রুমায় বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

রুমায় বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ

মো: লোকমান হাকিম, রুমা (বান্দরবান): বান্দরবানের রুমা উপজেলায় বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকারের নেতৃত্বে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

গত ২৪ ডিসেম্বর (বুধবার) রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার বেথেল পাড়া, মুনলাই পাড়া, ইডেন পাড়া, লাইরুনপি পাড়া, জাইঅন পাড়া, নাজেরাত পাড়া ও রিঝুক বম পাড়াসহ বিভিন্ন এলাকায় বসবাসরত বম পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। বড়দিনের আনন্দকে আরও অর্থবহ ও উজ্জীবিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা সেনাবাহিনীর এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বড়দিনের আনন্দে সেনাবাহিনীর সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এমন মানবিক কার্যক্রম পাহাড়ি অঞ্চলে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও দৃঢ় করবে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category