শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি। সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, রুমায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব শিক্ষকদের সাথে অসদাচরণের অভিযোগে রামদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার তদন্ত ও পরিদর্শন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ,

বান্দরবানের ১১‌টি দুর্গম ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম যাবে হেলিকপ্টারে

Reporter Name / ৭৭ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

বান্দরবানের ১১‌টি দুর্গম ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম যাবে হেলিকপ্টারে

নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বান্দরবান জেলার ১১টি দুর্গম ভোট কেন্দ্রে সামরিক হেলিপ্টারে যাবে নির্বাচন সরঞ্জাম।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানিয়েছেন, চিহ্নিত এই দুর্গম কেন্দ্রগুলোতে হেলিকপ্টার ব্যবহারের প্রয়োজনীয়তার কথা নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

তিনি আরো জানান, কেন্দ্রগুলোর ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং যাতায়াতের দুর্গম পাহাড়ী পথ বিবেচনা করে এই অনুরোধ জমা দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন মিলেছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই তালিকার মধ্যে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন থানচি উপজেলার সাতটি কেন্দ্র রয়েছে। এছাড়া রুমা উপজেলার দুটি এবং আলীকদম ও রোয়াংছড়ি উপজেলার একটি করে কেন্দ্র অন্তর্ভুক্ত করা হয়েছে।
বি‌শষ সূত্রে জানায়, নব্বইয়ের দশক থেকেই এসব কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা, ব্যালট পেপার, সিল ও ব্যালট বাক্স পরিবহনে সামরিক হেলিকপ্টার ব্যবহার হয়ে আসছে। ভোট গণনা শেষে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের জেলা সদরে ফিরিয়ে আনতেও হেলিকপ্টার ব্যবহার করা হয়।

দীর্ঘদিনের এই ধারাবাহিকতা বিবেচনা করে নির্বাচন কর্মকর্তারা আসন্ন নির্বাচনেও সামরিক কর্তৃপক্ষের কাছ থেকে এই সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদী।
হেলিকপ্টার সহায়তার জন্য প্রস্তাবিত কেন্দ্রগুলোর মধ্যে থানচি উপজেলার রয়েছে বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রাডালিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাই থোয়াই হ্লা কারবারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যান্য কেন্দ্রের মধ্যে রয়েছে আলীকদম উপজেলার কম চং ইয়ুংচা মুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রুমা উপজেলার পাকনিয়ার পাড়া ও চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category