শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি। সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, রুমায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব শিক্ষকদের সাথে অসদাচরণের অভিযোগে রামদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার তদন্ত ও পরিদর্শন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ,

নরসিংদীতে চাঁদাবা‌জের হামলায় ১০ সাংবাদিক আহত

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নরসিংদীতে চাঁদাবা‌জের হামলায় ১০ সাংবাদিক আহত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনের মহাসড়কে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আনোয়ার হোসেন।

হামলায় আহত সাংবাদিকরা হলেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এসএম ফয়েজ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেন এবং ক্র্যাবের স্টাফসহ বাস চালক ও হেলপার।

সাংবাদিক এসএম ফয়েজ জানান, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এর ফ্যামেলি ডে শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সাংবাদিকরা। পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে সাংবাদিকদের বাস পার্কিং করায় চাঁদা দাবি করে। সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে বাক- বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালায় সাংবা‌দিক‌দের উপর। এতে ১০জন সাংবা‌দিক আহত হয়। আহতদের মাধবদী বেসরকারি হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়েছে। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category