মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

দূর্গম এলাকা রামদু পাড়ায় ব্র্যাকের উদ্যোগে কীটনাশকযুক্ত মশারি বিতরণ ও যক্ষা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

দূর্গম এলাকা রামদু পাড়ায় ব্র্যাকের উদ্যোগে কীটনাশকযুক্ত মশারি বিতরণ ও যক্ষা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম

।।মথি ত্রিপুরা।। বান্দরবান পার্বত্য জেলার, রুমা উপজেলা ০৪ নং গালেংগ্যা ইউনিয়নের  দূর্গম এলাকায়  বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কীটনাশকযুক্ত দীর্ঘস্হায়ী মশারি বিতরণ ও যক্ষা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বেসরকারি উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠান BRAC।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্হানীয় রামদু পাড়া কারবারি ধমশিংহা ত্রিপুরা,; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিস্ট চার্চে পালক: বীরবাহাদুর ত্রিপুরা ; ব্র্যাক ইউনিয়ন সুপার ভাইজার(US) নুমংউ মারমা; ব্র্যাক (MMW)  জন ত্রিপুরা ;ব্র্যাক স্বাস্থ্য কর্মী (SK) ছায়াতি ত্রিপুরা,  শিক্ষক, সুশীল সমা‌জের ব‌্যক্তিবর্গ ও স্হানীয় রামদু পাড়া উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি উপজেলার বিভিন্ন দুর্গম গ্রামে ব্র্যাকের উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কীটনাশকযুক্ত দীর্ঘস্হায়ী মশারি বিতরণ করা হয়। একই সাথে যক্ষা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণের মাঝে আলোচনা সভা ও পরামর্শ প্রদান করা হয়।
এ সময় ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা বলেন, মশারি ব্যবহার করলে ম্যালেরিয়া ও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে মানুষ সুরক্ষা পেতে পারে। অসুস্হ হলে দ্রুত ব্র্যাক স্বাস্থ্য কর্মী নিকটস্থ জায়গায় রক্তের পরীক্ষা ও সুচিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি যক্ষা রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে জনগণকে সচেতন করা হলে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমে আসতে পারে বলে আশ্বাস আহবান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ কম থাকায় এ ধরনের উদ্যোগ তাদের জন্য খুবই উপকারী। মশারি পাওয়ায় তারা মশাবাহিত রোগ থেকে কিছুটা হলেও নিরাপদ থাকবেন বলে আশা প্রকাশ করেন।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দূর্গম এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মশারি বিতরণ, যক্ষা প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category