বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে এক বাংলাদেশীর পা বিচ্ছিন্ন

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে এক বাংলাদেশীর পা বিচ্ছিন্ন

।।নিজস্ব প্রতিবেদক , বান্দরবান।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিষ্ফোরণে আব্দুল জব্বার (৫২) নামে এক বাংলাদেশীর পা বিচ্ছিন্ন হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল জব্বার কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার পাইনছড়ির মিয়ানমার সীমান্তবর্তী ৫১ ও ৫২নং পিলার এলাকায় যায় আব্দুল জব্বারসহ বেশ কয়েকজন কাঠুরিয়া। এসময় সীমান্তে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন হঠাৎ বিষ্ফোরন হলে মাইনের আঘাতে আব্দুল জব্বার একটি পা বিচ্ছিন্ন হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিকালের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার পাইনছড়ি এলাকায় মাইন বিষ্ফোরণে এক বাংলাদেশী গুরুত্বর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category