বান্দরবানে বিজিবি সাথে চোরাকারবারী সংঘর্ষ, আহত দুই বিজিবি সদস্য ও গুলিবিদ্ধ এক
।।নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় বিজিবি সাথে চোরাকারবারীদের সংঘর্ষ হয়েছে। এঘটনায় বিজিবি দুই সদস্য ও এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার(৯ মার্চ) সকালে সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুলতলি সীমান্তবর্তী ৪৮ নং পিলারে বাংলাদেশের অভ্যন্তরে রেইক্যাছড়া নামক স্থানে এ সংঘর্ষ হয়।
আহত বিজিবি সদস্যরা হলেন- শরীফ(৩৪) ও রাজু(৩৫)।
গুলিবিদ্ধ চোরাকারবারি হলেন- রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তারকাটা এলাকার মো:ইদ্রিসের ছেলে মোহাম্মদ ইসমাইল প্রকাশ পুতিয়্যা( ৪০)।
স্থানীয় ও বিজিবি জানিয়েছে, সকালে মায়ানমার থেকে ৪৮ পিলারে হয়ে সীমান্ত দিয়ে কিছু বার্মিজ গরু পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদ পেয়ে অভিযানে যায় বিজিবি সদস্যরা। ঘটনাস্থলে পৌছালে মায়ানমার থেকে আসা বেশ কিছু গবাদী পশু জব্দ করে। এ নিয়ে চোরাকারবারিরা বিজিবির সাথে এক পর্যায়ের বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। বিজিবি থেকে গুলি চালানোর ভয়ভীতি দেখালে জেদ ধরে কয়েকজন চোরাকারবারিরা আরো বাকদন্ডিতায় জড়াতে থাকে।
বিজিবি জানিয়েছে, চোরাকারবারিরা হামলা করতে আসছে এমন খবরে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে এক রাউন্ড রাইফেলের গুলি ছুড়েঁ। এসময় চোরাকারবারি ইসমাইল নামে ব্যক্তির তলপেটে গুলি লেগে আহত হয় ও চোরাকারবারী আক্রমনে বিজিবি দুই সদস্য ঘটনাস্থলে আহত হন। পরে গুরুতর আহত ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, সকালে সীমান্তবর্তী এলাকায় বিজিবি সাথে চোরাকারবারীদের সংঘর্ষ হয়েছে। এঘটনায় বিজিবির গুলিতে এক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল এস এম কপিল উদ্দিন কায়েস বলেন, মায়ানমার থেকে আসা ৪০টি বার্মিজ গরু উদ্ধার আটক করা হয়। এসময় চোরাকারবারীরা দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে বিজিবি টহল দলের উপর অতর্কিত হামলা করে। এই হামলায় ২জন বিজিবি সদস্য এবং বিজিবির প্রতিরোধে একজন চোরাকারবারী আহত হয়।
বিজিবি কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

