মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

বান্দরবানে ফ্যামিলি কার্ডের আওতায় ১০৯৭ পরিবার

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বান্দরবানে ফ্যামিলি কার্ডের আওতায় ১০৯৭ পরিবার

।।বান্দরবান প্রতিবেদক।।

দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে বান্দরবানে প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম।

মঙ্গলবার (১০ মার্চ)সকালে লামা উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, বান্দরবান ৩০০নং সংসদ সদস‌্য, সা‌চিং প্রু জে‌রি, পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান, জেলা সমাজসেবা উপপ‌রিচালক মিল্টন মুহুরী, লামা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ মঈন উদ্দীনসহ আ‌রো অ‌নে‌কে।

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন, জেলা প্রশাসক মিজ শামীম আরা রি‌নি।

এবারে প্রথম ধাপে উপজেলা ফাঁসিয়াখালি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ১০৯৭ জনকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে পাঁচজনকে বিতরণ করা হয়। পরবর্তী পরিবাদের ধাপে ধাপে বিতরণ করা হবে জানিয়েছে প্রশাসন। সরকারের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন উপকারভোগীরা।

উদ্বোধন শেষে পার্বত্য মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ৩১ দফা মধ্যে বান্দরবানে জেলাতে দুটি দফা শেষ করতে পেরেছি বলে মন্তব্যে করেন তিনি।

প্রথমবারের মতো চালু হওয়া এই ফ্যামিলি কার্ড কর্মসূচি জেলার দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category