শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ, কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের গ্রেপ্তার দাবিতে গাছায় প্রতিবাদ সমাবেশ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। বান্দরবানের রুমা ও থানছি উপজেলায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জরুরি সতর্কবার্তা জারি করেছেন। আশ্রমপাড়ার কাঠের সেতু মৃত্যুফাঁদে পরিণত, আতঙ্কে শিক্ষার্থী-গ্রামবাসী।

পরিবেশ সম্মত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন-সাচিং প্রু জেরী এমপি।

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পরিবেশ সম্মত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন-সাচিং প্রু জেরী এমপি।

।। নিজস্ব প্রতি‌বেদক, বান্দরবান।।

পরিবেশ সম্মত পর্যটন নগরী হিসেবে বান্দরবানকে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বান্দরবান -৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

বুধবার (১৮ মার্চ) বিকেলে নিজ বাসভবনে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, দেবতাখুম, বগালেক, কেক্রাডং,তমাতুঙ্গী ও রেমাক্রীফলসসহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার বিষয়ে সচেতন হতে হবে। কারন উপরের পর্যটনকেন্দ্রে ময়লা আবর্জনা ফেললে বর্ষায় নীচের দিকে শহরে এসে পড়ে নোংরা পরিবেশ সৃষ্টি করে। পর্যটন খাতকে টেকসই করতে পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে।

এমপি আরও বলেন, বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় নিরাপদ পানির সংকট রয়েছে, যা জাতীয় সমস্যারও অংশ। এ সংকট সমাধানে পরিকল্পিত উদ্যােগ গ্রহণ এবং পানি সংরক্ষণের কার্যকর পদ্ধতি বাস্তবায়ন জরুরি। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি কফি,কাজু বাদামসহ কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে কোল্ডস্টোরেজ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাচিং প্রু জেরী বলেন, প্রশাসন, জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে একটি স্থিতিশীল, শান্তি পূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বান্দরবান গড়ে তুলতে হবে৷। পর্যটন নগরী হিসেবে শহরকে পরিস্কার -পরিচ্ছন্ন রাখা এবং নদী দখলমুক্ত করে সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। তিনি সম্ভাবনাময় বান্দরবানের সার্বিক চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জেলা বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক অধ্যাপক ওসমান গণি, মোঃ মুজিবুর রশিদ, মোঃ জাহাঙ্গীর আলম, মশিউর রহমান মিঠুন, সা শৈ প্রু হেডম্যান, আব্দুল কুদ্দুস, আব্দুল মাবুদ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category