শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবানে তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি

বান্দরবান প্রতি‌নি‌ধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১লা ফেব্রুয়ারী) সকালে শহিদ আবু সাঈদ মুক্ত মঞ্চে জেলার কয়েক শতাধীক অসহায় ও দুস্থদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজার  সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যা চিং।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা জাবেদ রেজা বলেন, গণখুনি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। হাসিনা দেশকে অস্থিতিশীল করতে চাইছে। দেশবাসী এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে।

বক্তব্য জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যা চিং বলেন, দীর্ঘ দেড় দশক ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। রাষ্ট্রের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে এবং জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিতে অতিদ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দেয়া এখন সময়ের দাবি। এতে করে জনগণ নিজেদের ভোটাধিকার ফিরে পাবে। আর রাজনৈতিক ও নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় থাকলে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করা সহজ হবে। তারেক রহমান বিদেশে থাকলেও বাংলাদেশের প্রতিটি মানুষের কথা ভাবেন। হিংসার রাজনীতি তারেক রহমান পছন্দ করেন না। আমরা তারেক রহমানের সৈনিক হিসেবে বিপদে-আপদে রংপুরের প্রতিটি মানুষের পাশে দাঁড়াবো।
তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবানের ৭ উপজেলায় ১০ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান জেলা বিএনপির নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category