রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

ভাইয়ের খু‌নি‌কে গ্রেফতা‌রের দাবী‌তে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

ভাইয়ের খু‌নি‌কে গ্রেফতা‌রের দাবী‌তে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

বান্দরবান প্রতিবেদক: বড় ভাই আলমগীর শিকদা‌রের খু‌নি সে‌লিম উদ্দিন, জয়নাল আবেদীন ভেট্টু ও জমির উদ্দিন‌কে গ্রেফতা‌রের দা‌বি‌তে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছে তারই আপন ছোট ভাই মোহাম্মদ দস্তগীর সিকদার মানিক।

সোমবার (৩‌ফেব্রুয়ারী) সকা‌লে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়ত‌নে তি‌নি এ সংবাদ সম্মেলন ক‌রেন।

এসময় তি‌নি ব‌লেন, বান্দরবানের লামার সরই ২ নং ওয়ার্ড হাসনা পাড়ার বাসিন্দা আমার বড় ভাই মোহাম্মদ আলমগীর সিকদার। আমার মা-বাবা সৌদি আরবে হজ্বরত অবস্থায় ২০১৯ সা‌লের ২৩ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় বা‌ড়ির পা‌শে নিজস্ব মুরগী খামার থেকে বাড়ীতে আসার সময় নির্মমভাবে দারালো দা’র ‌দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে মূল হোতা সেলিম উদ্দিন তার সহ‌যো‌গি জোড়া খু‌নের আসামী জয়নাল আবেদীন ভেট্টু ও জমির উদ্দিন‌সহ আরো ক‌য়েকজন। তি‌নি ব‌লেন, পরবর্তী‌তে লামা থানা পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই হত্যাকারী সায়মন ত্রিপুরা ও বীর বাহাদুর ত্রিপুরাকে আটক করলে তা‌রা সেলিম উদ্দিনসহ ৬ জন মিলে আমার ভাইকে হত্যা করেছে বলে আইনশৃংখলা বাহিনী ও আদাল‌তের কা‌ছে স্বীকার ক‌রে। পরে আরেক আসামী সাবের আহমদ আটক হ‌লে সেও একই স্বীকারোক্তি দেয়। তি‌নি আরো ব‌লেন, প্রমাণ হবার পরও খুনি সেলিম, জোড়া খু‌নের মামলার আসামী ভেট্টু ও জমির প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং নিজ মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যম সচল প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে আমাদের পরিবারের সদস্যদের মামলা তু‌লে না নি‌লে গুম ও হত্যা করারও হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আমি লামা থানায় নতুন ক‌রে সাধারণ ডায়েরি করে‌ছি, যার নং – ১১৪৩। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি। এসময় তি‌নি তার বড় ভাইয়ের খু‌নি‌দের অ‌চি‌রেই গ্রেফতা‌রের দা‌বি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category