শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানের লামায় আবারো ২২ শ্রমিক অপহরণ 

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবানের লামায় আবারো ২২ শ্রমিক অপহরণ

লামা,বান্দরবান প্রতি‌নি‌ধিঃ বান্দরবানের লামায় আবারো ২২ জন রাবার শ্রমিককে অপহরন করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে তাদের অপহরন করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে ২২ জন রাবার শ্রমিককে অপহরন করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

তবে কে বা কারা সে বিষয়ে কিছু জানা যায়নি। ধারনা করা হচ্ছে উপজাতীয় স্বশস্ত্র গোষ্ঠী তাদের কে অপহরন করে নিয়ে গেছে। এদিকে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অপহৃত দের উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে অপহৃতদের মুক্তিপনের বিষয়ে এখনো কোন খবর পাওয়া যায়নি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ২২ জন রাবার শ্রমিককে অপহরন করা হয়েছে। এ বিষয়ে লিখিত কোন অভিযোগ আসেনি। তবে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ বিজিবি সেনা সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারী একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরন করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেন সন্ত্রাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category