রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবা‌নে ৩দিন পর মু‌ক্তি পে‌ল অপহৃত ২৬ শ্রমিক

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবা‌নে ৩দিন পর মু‌ক্তি পে‌ল অপহৃত ২৬ শ্রমিক

বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের লামা থে‌কে অপহৃত ২৬জন রাবার শ্রমিকদের ম‌ধ্যে অব‌শিষ্ট ২৫জন শ্রমিক সকা‌লে মু‌ক্তি পে‌য়ে বা‌ড়ি‌তে ফি‌রে‌ছে। এর আগে সোমবার বিকা‌লে ১জন শ্রমিক পা‌লি‌য়ে আসে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকা‌লে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া এলাকায় সবাই ফি‌রে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১৫‌ফেব্রুয়ারী) গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে এ ২৬ জন রাবার শ্রমিককে অপহরন করে নিয়ে যায় সন্ত্রাসীরা।  এ খবর পাওয়ার পরপরই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তা‌দের উদ্ধারে অভিযান শুরু করে। প‌রে সোমবার বি‌কা‌লে ‌জিয়াউর রহমান না‌মের ১জন রাবার শ্রমিক পা‌লি‌য়ে আসে। অব‌শে‌ষে অপহর‌ণের ৩‌দিন পর আজ মঙ্গলবার সকা‌লে সবাইকে ছে‌ড়ে দি‌লে সক‌লে বা‌ড়ি ফি‌রে আসে।

বান্দরবান পু‌লিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার ব‌লেন, আজ সকা‌লে অপহৃত শ্রমিকরা সক‌লে ফি‌রে এসে‌ছে ব‌লে শু‌নে‌ছি। ত‌ারা সক‌লে নিজ নিজ বা‌ড়ি‌তে ফি‌রে গে‌ছে।

উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারী একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরন করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেন সন্ত্রাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category