রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

রুমায় বাসের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত ক্ষোভে বাসে অগ্নি সংযোগ

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

রুমায় বাসের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত ক্ষোভে বাসে অগ্নি সংযোগ

মো: লোকমান হাকিম, রুমা (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান রুমা উপজেলায় বাসের ধাক্কায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মথি ত্রিপুরা নিহত হয়েছে। সে আনন্দ পাড়ার রুদ্রিয়া ত্রিপুরার ছেলে।

মঙ্গলবার( ১৮ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে স্কুল থেকে মথি ত্রিপুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলে বিদ্যালয়ের সমানে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃতের খবর শুনতে পেয়ে বিক্ষুব্ধ জনতা বেথেল পাড়া সংলগ্নে বাস স্টেশনের ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এদিকে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষুব্ধ জনতাকে উক্ত ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দি বলেন, দুর্ঘটনার পরপরই বাস ড্রাইভারকে আটক করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category