রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

আর বেঁচে নেই পার্বত্য চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকসুদ আহমেদ

Reporter Name / ৩১ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

আর বেঁচে নেই পার্বত্য চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকসুদ আহমেদ

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি)২৫খ্রিঃ রাতে রাঙামাটি জেলারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী,দুই ছেলে,দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী শুভানুধ্যায়ী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির সিভিল সার্জন (সিএস) ডা.নূয়েন খীসা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন। দৈনিক গিরিদর্পণের বার্তা সম্পাদক ও এ,কে,এম মকছুদ আহমেদের ঘনিষ্ঠজন নন্দন দেবনাথ বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে রাঙামাটি শহরের কন্ট্রাক্টর পাড়ার নিজ বাসায় তিনি স্ট্রোক করেছেন। হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৩৭ মিনিটের দিকে তিনি শেয নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকরা একজন অভিভাবক হারালেন। প্রসঙ্গত, প্রবীণ সাংবাদিক এ,কে,এম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন । তিনি ১৯৭৯ সালে প্রথম সাপ্তাহিক বনভূমি প্রতিষ্ঠা করেছিলাম। এরপর ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। ৪২ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে ছিলেন। দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছাড়াও দৈনিক ইত্তেফাকের রাঙামাটি জেলা প্রতিনিধি ও রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন এ,কে,এম মকছুদ আহমেদ। তার মৃত্যুতে বহু পত্রিকায় সংবাদ প্রকাশিত, সিএইচটি বার্তা, দি কান্ট্রি টুডে পত্রিকার কাউখালী উপজেলা প্রতিনিধি,সিএইচটি গ্লোবাল টিভি, প্রভাতী বাংলাদেশ, দৈনিক চট্টগ্রামের খবর, সহ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক সংস্থার সদস্য, সাংবাদিক এম এস শ্রাবণ মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category