রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানের লামায় অপহরণের ঘটনার ৪জন গ্রেফতার

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবানের লামায় অপহরণের ঘটনার ৪জন গ্রেফতার

বান্দরবান প্রতি‌নি‌ধি: বান্দরবানের লামায় সম্প্রতি ২৬শ্রমিক‌কে অপহরণের ঘটনার জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, থানচি উপজেলার রেমাক্রি এলাকার পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জেকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুত্রা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালিতে ২৬ রাবার শ্রমিককে অপহরণ করা হয়। প‌রে তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের ছে‌ড়ে দেয়। এর পর থেকে অপহরণকারীদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। এরই প্রেক্ষিতে বৃহষ্প‌তিবার (২০ফেব্রুয়ারি) জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে এ ৪জন‌কে গ্রেফতার করা হয়।

বান্দরবানের পুলিশ শহিদুল্লাহ কাওছার জানান, অভিযানে ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সহযোগী অন্য সদস্যদেরও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে উপজেলার সরই ইউপিতে গত ১৪ জানুয়ারি ৭জন তামাক চাষী ও ১ফেব্রুয়ারি ৭জন কাঠুরিয়া এবং সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালি থে‌কে ২৬ রাবার শ্রমিকসহ একমা‌সে ৪০জ‌নেরও বে‌শি শ্রমিক অপহর‌ণের ঘটনা ঘ‌টে‌ছে। পরে অপহৃতরা সবাই মুক্তিপন দি‌য়ে ফিরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category