রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

লেখাপাড়ার পাশাপাশি খেলাধূলাও আমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ – আব্দুল হামিদ

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

লেখাপাড়ার পাশাপাশি খেলাধূলাও আমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ – আব্দুল হামিদ

 মোঃফাহিম হোসাইন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। কুমারপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন, ভূল্লী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ অর্থবিষয়ক ও বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, ঠাকুরগাঁও জেলা বিএনপির স্থানীয় বিষয়ক সহ-সম্পাদক ও বালিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দীন ভূঁইয়া, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিমুল ইসলাম লাল, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তা, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী। আরোও উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, বালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি রইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পি, সিনিয়র সাংবাদিক সুজন আলী । অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন কুমারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা, কর্মচারী সহ অবিভাবকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category