রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

চট্টগ্রামের বারেক বিল্ডিং এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রামের বারেক বিল্ডিং এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় ডাকাত দলকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি)২৫ইংঃ দুপুর ২ঃ০০ ঘটিকার সময় বারেক বিল্ডিং মোড়ে পরিত্যক্ত একটি জায়গায় টিনের তৈরি আস্তানায় অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। সূত্রে পুলিশ জানায়, ছিনতাই করা অর্থ ভাগাভাগি করছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত চক্রের ছয়জন অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ। অভিযানে মনির ও মেহেদী নামে দুইজনকে আটক করা হয়। তবে বাকিদের ধরতে গেলে ছুরি দিয়ে পুলিশের উপর হামলা করে পালিয়ে যায় ৪ জন। এ সময় সাব-ইন্সপেক্টর জামিল ও সাব-ইন্সপেক্টর নজরুল ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আহত দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তারেক, জুয়েলসহ পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category