শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২,আহত ৪

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২,আহত ৪

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পুলিশের রেশনের মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মো: শামসুল (৩৭) নামে এক ট্রাক হেলপার ঘটনা স্থলে নিহত হয়েছে। ট্রাক ড্রাইভার ও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

আজ বুধবার  (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদরে কসাইপাড়ার মানুর টেক নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে একই সময়ে বান্দরবান কেরানীহাট সড়কে বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

নিহত ট্রাক হেলপার ময়মনসিংহের মুত্তাগাছা গ্রামের এবং নিহত মোটরসাইকেল চালক বান্দরবানের সুয়ালক এলাকার বলে জানা যায়।

আহত হলেন, বান্দরবান পুলিশের এক কর্মকর্তা  মো: ইকবাল হোসেন (৩৯), ট্রাক ড্রাইভার মনির হোসেন (৩৮), মোটরসাইকেল আরোহী তানভীর হোসেন (২৭) ও আব্দুর রশিদ (২২)।

আহত মোটরাসাইকেল আরোহী দু’জনই গোয়ালিয়াখোলার বলে জানাযায়। তাদেরকে কেরানীহাট আশশেফা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ পারভেজ বলেন, জামালপুর থেকে গতকাল পুলিশের রেশন নিয়ে একটি ট্রাক বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়। আজ সকালে কসাইপাড়া নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে ঘটনা স্থলে হেলপার মারা যায় এবং ড্রাইভার ও আমাদের পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছে। তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category