রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে ভিটা‌মিন “এ ” প্লাস ক‌্যাম্পেইন উপল‌ক্ষে‌‌‌‌ সাংবা‌দিক‌দের ও‌রি‌য়েন্টেশন কর্মশালা

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বান্দরবানে ভিটা‌মিন “এ ” প্লাস ক‌্যাম্পেইন উপল‌ক্ষে‌‌‌‌ সাংবা‌দিক‌দের ও‌রি‌য়েন্টেশন কর্মশালা

বান্দরবান প্রতি‌বেদক: বান্দরবানে আগামী ১৫ মার্চ ০১ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।

আজ ১৩ই মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ স‌ম্মেলনের আ‌য়োজন করা হয়।

বান্দরবান স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহযোগিতায় সভাপতি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, বান্দরবান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ দিলীপ কুমার দেবনাথ।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার দিলীপ দেবনাথ সাংবাদিকদের জানান, জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের আওতায় ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৪ হাজার ৬০ জন শিশুকে লাল রঙের এবং ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৩১৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক‍্যাপসুল খাওয়ানোর লক্ষ‍্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আ‌রো জানান ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সফল করার জন্য ১৪১ জন স্বাস্থ্য সহকারী ৯০ জন সুপারভাইজার এবং ৮৩১ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
আগামী ১৫ মার্চ সকাল ৯ ঘটিকায় সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বান্দরবান পার্বত‍্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ‍্যাপক থানজামা লুসাই। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জনসহ স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category