শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

তুমব্রু সীমান্তে মিয়ানমার থে‌কে ছোঁড়া গুলিতে ২ বাংলাদেশী আহত

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

তুমব্রু সীমান্তে মিয়ানমার থে‌কে ছোঁড়া গুলিতে ২ বাংলাদেশী আহত

বান্দরবান প্রতি‌নি‌ধি: বান্দরবা‌নের তুমব্রু সীমা‌ন্তের মিয়ানমার আরকান আর্মির দখলকৃত স্থান থে‌কে ছোড়া গু‌লি‌তে ২বাংলা‌দে‌শী আহত হ‌য়ে‌ছে।

শুক্রবার (২১মার্চ) রাত ১২টার দি‌কে তুমব্রু সীমা‌ন্তে এ ঘটনা ঘ‌টে।

আহতরা হ‌লেন নুরল কবিরের ছে‌লে জাহাঙ্গীর (১৯) ও আব্দুল হাকিমের ছে‌লে মো:হোসাইন। তারা দুজনই নাইক্ষ‌্যংছ‌ড়ির ঘুমধুমের বা‌সিন্দা।

স্থানীয়রা জানায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপি’র সীমান্ত পিলার-৩৪-৩৫ এর মধ্যবর্তী স্থানের শূণ্য লাইন থে‌কে পূর্ব দিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত কবরস্থান পোস্ট হতে আরাকান আর্মির সদস্যরা ৭/৮ রাউন্ড গু‌লি চালায়। এসময় গুলিতে সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে এ ২জন বাংলাদেশী গু‌লি‌তে
১জনের বাম পায়ে ও অপর জনের পিঠে গুলি লে‌গে আহত হয়। তারা সীমা‌ন্তে চোরাচালা‌নের সা‌থে জ‌ড়িত ব‌লে জানা‌গে‌ছে। তা‌দের ম‌ধ্যে জাহাঙ্গীর‌কে কক্সবাজার সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে এবং অপর জন‌কে প্রাথমিক চিকিৎসা দি‌য়ে ছে‌ড়ে দেওয়া হ‌য়ে‌ছে।

নাইক্ষ‌্যংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাসরুরুল হক ব‌লেন, তুমব্রু সীমা‌ন্তে গু‌লি‌তে দুজন আহত হ‌য়ে‌ছে ব‌লে শু‌নে‌ছি। ত‌বে এ বিষ‌য়ে কেউ থানায় অ‌ভি‌যোগ ক‌রে‌নি। তারা বর্তমা‌নে কোথায় আছে এটাও জা‌নিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category