রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে প্রধান শিক্ষিকার বদলীর আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

বান্দরবানে প্রধান শিক্ষিকার বদলীর আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বান্দরবান প্রতিনিধি: ফ‍্যাসিস্ট আওয়ামীলীগের সা‌বেক বান্দরবান জেলার সেক্রেটারী লক্ষীপদ দাসের সহধর্মিনী স্বৈরাচারের দোসর ডনবস্কো সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা দূর্নীতিগ্রস্ত সীমা দাসকে নতুন পাড়া সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ে বদলীর আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা সদরের নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

৯এপ্রিল (বুধবার) সকাল সাড়ে এগারটায় বিদ‍্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে বিদ‍্যালয় প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জাবেরুল ইসলাম।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রধান শিক্ষিকা সীমা দাস একজন কট্টর ফ‍্যাসিস্ট আওয়ামীলীগের দোসর।তিনি তৎকালীন তার স্বামী সা‌বেক জেলা আওয়ামীলীগের সেক্রেটারীর দাপট দেখিয়ে জোরপূর্বক বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির পদ দখল করে নেয়।কোন শিক্ষক মুখ খুললে তাকে দূর্গম পাহাড়ে বদলীসহ বিভিন্ন হুমকি দিত। তিনি বহুল আলোচিত দূর্নীতিবাজ প্রধান শিক্ষিকা। তিনি দীর্ঘ ১০ বছর যাবত জেলার সকল শিক্ষকদের জিম্মি করে রেখেছেন এবং শিক্ষা ক্ষেত্র প্রচুর অনিয়ম ও স্বজনপ্রীতি করেছেন। তাকে নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বদলী আদেশ বাতিল না করা হলে,তাকে এলাকাবাসী লাঞ্চিত করবেন। এছাড়াও এই বদলী আদেশ বাতিল করা না হলে অভিভাবক ও এলাকাবাসী কঠিন কর্মসূচীর ডাক দেবে। শেষে কর্তৃপক্ষ ও বান্দরবান জেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যানসহ প্রশাসনের কাছে সীমা দাসের বদলীর আদেশ বাতিল করে এ বিষয়ে দ্রুত ব‍্যবস্থা নেয়ার আহবান জানান।

এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন নুরুল আবচার, রেজাউল করিম, হেমায়েত, মনির হোসেনসহ সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও নতুন পাড়া এলাকার সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category