সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

নারী কর্মচারী‌কে লা‌ঞ্চি‌তের প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন জেলা মৎস‌্য কর্মকর্তার বি‌রুদ্ধে

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

নারী কর্মচারী‌কে লা‌ঞ্চি‌তের প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন জেলা মৎস‌্য কর্মকর্তার বি‌রুদ্ধে

বান্দরবান প্রতি‌নি‌ধি: বান্দরবা‌নে নওমুস‌লিম নারী কর্মচারী‌কে লা‌ঞ্চিত ও বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নের প্রতি‌নি‌ধি‌দের দে‌খে নেয়ার হুম‌কির প্রতিবা‌দে বান্দরবা‌নে জেলা মৎস্য কর্মকর্তা অ‌ভি‌জিৎ শীলের বি‌রো‌দ্ধে সংবাদ স‌ম্মেলন ক‌রেছে বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নের নেতারা।

বৃহষ্প‌তিবার (৮ ‌মে) সকা‌লে বান্দরবান বাজা‌রের জাফরান রেস্টু‌রে‌ন্টে তারা এ সংবাদ স‌ম্মেলন ক‌রে।

এসময় তারা ব‌লেন, জেলা মৎস্য কর্মকর্তা অ‌ভি‌জিৎ শীল ২০২৩সা‌লে বান্দরবা‌ন জেলা অ‌ফি‌সে যোগদা‌ন ক‌রেন। এরপর থে‌কে অ‌ফি‌সের নওমুস‌লিম নারী কর্মচারী‌কে কু-প্রস্তাব দিয়ে আসছেন এবং মুস‌লিম হয়ে মুস‌লিম ছে‌লে‌কে বি‌য়ে করায় কটাক্ষ কর‌ছেন। এছাড়াও বোরকা পড়া, পর্দা করাসহ ইসলাম বিদ্বেষী নানা কথা বলে আমাকে হেনস্তা করেন।

বর্তমা‌নে তা‌কে অ‌ফিস না ক‌রে প্রতি‌দিন রান্না করে খাওয়ানোর প্রস্তাব দেন। তারা আরো ব‌লেন, জেলা মৎস‌্য কর্মকর্তা চাকুরী‌তে যোগ দি‌লেও বে‌শিরভাগ সময় কাটান অ‌ফি‌সের বাইরে। তার না‌মে প্রক‌ল্পের টাকা লুটসহ নানা ধর‌নের অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। প্রস্তাবে রাজী না হলে অন‌্যত্র বদলিসহ চাকু‌রিচ‌্যুত করারও হুম‌কি প্রদান ক‌রে। এ বিষ‌য়ে প্রতিবাদ করায় তি‌নি বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নের নেতা‌দেরও দে‌খে নেবার হুম‌কি প্রদান করেন।

এসময় তারা ফ‌্যা‌সিস্ট‌দের দোসর ও দূর্নী‌তিগ্রস্ত এ কর্মকর্তার ক‌ঠোর শা‌স্তির দা‌বি জানান।

সংবাদ স‌ম্মেল‌নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  প্রতিনিধি আসিফ ইকবাল, হাবিব আল মাহমুদ, মাহির, ছাত্র পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক  পারভেজসহ সংবাদ কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category