বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

বান্দরবা‌নে যাত্রা শুরু করল দৈ‌নিক নীল‌গি‌রি প‌ত্রিকা

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

বান্দরবা‌নে যাত্রা শুরু করল দৈ‌নিক নীল‌গি‌রি প‌ত্রিকা

বান্দরবান প্রতি‌বেক: বান্দরবা‌নে জাকজমক অনুষ্ঠা‌নের মাধ‌্যমে যাত্রা শুরু করল দৈ‌নিক নীল‌গি‌রি না‌মের এক‌টি প‌ত্রিকা।
আমার দেশ, আমার অহংকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘দৈনিক নীলগিরি’ পত্রিকার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের মিলনায়ত‌নের এক অনুষ্ঠানে ঢাকা থেকে অনলাইন ভার্চুয়াল মাধ‌্যমে যুক্ত হয়ে পত্রিকার শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এ সময় তিনি ‘দৈনিক নীলগিরি’ পত্রিকার সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি পার্বত্য এলাকাবাসীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান এবং এই পত্রিকার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের চিত্র যাতে ফুটে উ‌ঠে তার জন্য পত্রিকা সংশ্লিষ্টদের আহ্বান জানান।

এ সময় প্রেসক্লাব ‌মিলনায়ত‌নে কেক কেটে জেলা প্রশাসক শামীম আরা রিনি ‘দৈনিক নীলগিরি’ পত্রিকার উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ আর তাদের লেখনির মাধ্যমে সমাজের বিভিন্ন উন্নয়ন চিত্র সকলের মাঝে প্রচার হয়, তেমনি যেকোনো অসংগতি আসলে তা প্রশাসন নজর দিয়ে কাজ করার সুযোগ পায়।’

অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো.ফরহাদ সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান, বাংলাদেশ বেতার বান্দরবানের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার, ‘দৈনিক নীলগিরি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোজাম্মেল হক লিটন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category